ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

দেখতে ভালো মানুষের মতো, আসলে তিনি বেশি বেশি মিথ্যা বলেন : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১১-২০২২ দুপুর ৩:২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমগীরকে মিথ্যুক আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘কথায় কথায় ফখরুল মিথ্যা কথা বলেন। দেখতে ভালো মানুষের মতো লাগে, আসলে তিনি বেশি বেশি মিথ্যা কথা বলেন। আজ মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি অপপ্রচারে ব্যস্ত। তারা সরকারের উন্নয়ন দেখে না। তারা পদ্মা সেতু দেখে এখন দিশেহারা। তারা বলছে আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু করতে পারবে না। যখন শেখ হাসিনা সরকার পদ্মা সেতুসহ বড়-বড় উন্নয়ন প্রকল্প শেষ করছে, তখনই তারা আওয়ামী লীগের অপপ্রচারে ব্যস্ত হয়ে উঠছে।’ তিনি বলেন, ‘ডিসেম্বরে ভোট ডাকাতি, অপপ্রচার, ভুয়া ভোটার তালিকা, অপরাজনীতির বিরুদ্ধে খেলা হবে।’

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপির সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আরও বক্তব্য দেন সাবেক বিমানমন্ত্রী ও লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল-মাহমুদ স্বপন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, যুব-ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ সমবায় কল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও লক্ষ্মীপুর-১ রায়পুর আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন