ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিজয়ের মাসে প্রথম ৭ দিন করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১১-২০২২ বিকাল ৫:৮

বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী ডিসেম্বরের সাত দিনের করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।আজ মঙ্গলবার  দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সামনে বিজয় দিবস আসছে, এই উপলক্ষে করোনার টিকার ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছি। এটি ১ ডিসেম্বর থেকে শুরু হবে, চলবে ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত।’তিনি বলেন, ‘বিশেষ এই টিকা ক্যাম্পেইনে ৯০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। আমরা এখন পর্যন্ত ১৪ কোটি ৬৯ লাখ মানুষকে প্রথম ডোজ টিকা দিয়েছি। ১২ কোটিরও বেশি দ্বিতীয় ডোজ দিয়েছি।’

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রথম ডোজের আওতায় এসেছেন ১৪ কোটি ৬৯ লাখ ১২ হাজার ৭০৬ জন। দুই ডোজ টিকা পেয়েছেন ১২ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার ৪৯২ জন মানুষ। টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন পাঁচ কোটি ৮৭ লাখ ৭৯ হাজার ১৫৮ জন।

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী