ঢাকায় ৯ ডিসেম্বর সমাবেশ করবে মহানগর দক্ষিণ আ.লীগ
ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আগামী ৯ ডিসেম্বর রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিন বিকেল ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি থাকবেন।
মঙ্গলবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটানো হবে।
প্রসঙ্গত, ১০টি বিভাগে চলমান গণসমাবেশের শেষদিনে আগামী ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে লিখিতভাবে দলটির নেতারা অনুমতিও চেয়েছেন। ডিএমপি থেকে গণসমাবেশের বিকল্প স্থান প্রস্তাব করা হয়েছে। এরই মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশের ঘোষণা এলো।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন