কোনো বাধাই ১০ তারিখের সমাবেশ ঠেকাতে পারবে না : রিজভী
‘সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে’ উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এ আন্দোলন ঠেকানোর ক্ষমতা সরকারের নেই।’
তিনি বলেন, ‘১০ ডিসেম্বর নাকি সমাবেশ করতে দেওয়া হবে না। ১০ তারিখে নয়াপল্টনে সমাবেশ হবেই হবে। কোনো বাধাই বিএনপির সমাবেশ ঠেকাতে পারবে না।’
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়নের মৃত্যুর ঘটনায় বুধবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।
ঢাকা জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় এসময় ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার মাঈনুল ইসলাম বিল্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক সামশুল ইসলামসহ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘হত্যা হামলা মামলা নির্যাতন করে জনগণের আন্দোলন দমানো যাবে না। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সারাদেশের মানুষের যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তা দমনের ক্ষমতা তাদের নেই। জনগণের দাবি একটা, তা হলো এ সরকারের বিদায়। গণতন্ত্রের মুক্তি। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি।’
‘আন্দোলনে ভীত হয়ে সরকার হত্যা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। বেছে বেছে যুবকদের গুলি করে হত্যা করছে’ উল্লেখ করে রুহুল কবির রিজভী আরও বলেন, ‘আমাদের সাতজনকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু জনগণ আজ আন্দোলনে ফেটে পড়েছে। অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে। সরকারের পতন ছাড়া তারা ঘরে ফিরে যাবে না।’
অবিলম্বে হত্যার রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে বিএনপির এ মুখপাত্র বলেন, ‘ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। করুণ পরিণতির হাত থেকে রক্ষা পেতে এটাই একমাত্র পথ। আপনাদের পালিয়ে যাওয়ার সুযোগও জনগণ দেবে না।’
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন