ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

৩২৭ কোটি টাকায় ৬টি ‘কন্টেইনার স্ক্যানার সিস্টেম’ কিনবে সরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ২:৫৮

দেশের বিভিন্ন কাস্টম হাউস ও দপ্তরের জন্য ছয়টি পূর্ণাঙ্গ ‘কন্টেইনার স্ক্যানার সিস্টেম’ কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে ৩২৭ কোটি ১ লাখ ২৪ হাজার ৩৬৫ টাকা।

বুধবার (২৩ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুমোদিত প্রস্তাবগুলো সম্পর্কে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৭তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয় কমিটির অনুমোদনের জন্য পাঁচটি প্রস্তাব উপস্থাপন করা হয়।  

এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের তিনটি, কৃষি মন্ত্রণালয়ের একটি এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের একটি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদন দেওয়া পাঁচটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৩০৪ কোটি ১৩ লাখ ৩৭ হাজার ৬৫৩ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৩২৭ কোটি ১ লাখ ২৪ হাজার ৩৬৫ টাকা এবং দেশীয় ব্যাংক ঋণ ৯৭৭ কোটি ১২ লাখ ১৩ হাজার ২৮৮ টাকা।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বিভিন্ন কাস্টম হাউস ও দপ্তরের জন্য ছয়টি পূর্ণাঙ্গ কন্টেইনার স্ক্যানার সিস্টেম কেনার অনুমোদন দেওয়া হয়েছে। নিউটেক কোম্পানি লিমিটেডের কাছ থেকে ৩২৭ কোটি ১ লাখ ২৪ হাজার ৩৬৫ টাকায় এই সিস্টেম কেনা হবে।  

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী