পলাতক দুই জঙ্গির ছবি সব থানায় পাঠানো হয়েছে : ডিএমপি
জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সারা দেশে পুলিশকে সতর্ক করা হয়েছে জানিয়ে ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেছেন, পলাতক দুই জঙ্গির ছবি সব থানায় পাঠানো হয়েছে। সীমান্ত এলাকাতে বাড়ানো হয়েছে সতর্কতা। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মলনে এ কথা জানান তিনি।
ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বলেন, দুর্ধর্ষ আসামিদের ক্ষেত্রে ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়গুলো এড়ানোর জন্য সবাইকে সমন্বিত করে একটা জায়গায় আনার চেষ্টা চলছে।
এদিকে, চকবাজারে হাজী মনসুর আহমেদ হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ। ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, টাকার জন্য তাকে হত্যা করেন তার নাতনী আনিকা। সহযোগিতা করেন তার মাদকাসক্ত প্রেমিক। এর পরিকল্পনা করা হয় মাসখানেক আগে। প্রথমে সিরেটিভ ইনজেকশন দিয়ে হত্যার চেষ্টা চালান তারা। কিন্তু ইনজেকশন দিতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে শরীরে আঘাত পেয়ে মারা যান হাজী মনসুর।
প্রীতি / প্রীতি
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত