ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নয়াপল্টনে সমাবেশ করলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১১-২০২২ দুপুর ২:৮

আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়া পল্টনে বিএনপির সমাবেশ করতে চাওয়াকে অসৎ উদ্দেশ্য বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

তিনি বলেছেন, সৎ উদ্দেশ্যে সরকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিতে চেয়েছিল। কিন্তু বিএনপি অসৎ উদ্দেশ্যে নয়া পল্টনে সভা করতে চায়। তারা যদি এ চেষ্টা করে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। রোববার (২৭ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মির্জা ফখরুল বলেছেন তারা নয়াপল্টনেই সভা করতে চান। নয়া পল্টনে সভা করার উদ্দেশ্য হলো গণ্ডগোল করা। আবার পুলিশের পক্ষ থেকেও সোহরাওয়ার্দী উদ্যানে সভা করতে অনুমতি দেওয়ার কথা।

জনজীবনে বিঘ্ন ঘটলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ব্যস্ততম সড়কে সমাবেশ করে বিএনপি জনজীবনে বিঘ্ন সৃষ্টি করলে সরকার ব্যবস্থা নিবে। কারণ সরকার জনজীবন বিঘ্ন করার, গণ্ডোগোল করার সুযোগ দিতে পারে না।  সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

তথ্যমন্ত্রী এসময় বলেন, গতকাল কুমিল্লায় বিএনপি সমাবেশ করেছে, বড় পিকনিক করেছে। পিকনিকের আগের দিন অনেক বড় আয়োজন ছিল। অনেক মানুষ পিকনিক করে সমাবেশের আগেই চলে গেছে।

ঢাকা শহরের অগ্নি-সন্ত্রাসীরা লুকিয়ে আছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বিএনপির বড় নেতারা এসব অগ্নি-সন্ত্রাসের অর্থদাতা ও মদদদাতা। 

প্রীতি / প্রীতি

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’