ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সিএক্সও সামিট ৩ ডিসেম্বর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১১-২০২২ দুপুর ৩:৮

তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ভেলোর অব বাংলাদেশ আয়োজিত ‘সিএক্সও সামিট- ২০২২’ অনুষ্ঠিত হবে শনিবার (৩ ডিসেম্বর)। রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এ সামিট অনুষ্ঠিত হবে।‘ইন পারসুট অব সাসটেইনেবিলিটি’ শীর্ষক দিনব্যাপী এ সম্মেলনে বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব আলোচনায় অংশ নেবেন। 

গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান, ইউনিলিভার কনজিউমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান, ইউনিলিভার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আকতার, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক, আকিজ গ্রুপের পরিচালক খুরশিদ আলমসহ দেশীয় ও বহুজাতিক কোম্পানির শীর্ষ স্থানীয় ব্যক্তিদের আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এই বছরের ‘সিএক্সও সামিট ২০২২’ জাতীয় অগ্রাধিকার এজেন্ডাকে হাইলাইট করবে এবং কার্যকর সমাধান ও সচেতনতা আনতে সাহায্য করবে। স্থায়িত্ব বা স্থিতিশীলতা বর্তমান বিশ্বে কোম্পানিরগুলোর কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সামিটে আলোচকগণ বিভিন্ন ব্যবসায়িক মডেল নিয়ে আলোচনা করবেন, যেসব ব্যবহারের মাধ্যমে কোম্পানিগুলো প্রাতিষ্ঠানিকভাবে উপকৃত হবে।

উল্লেখ্য, ভেলোর অব বাংলাদেশ গত আগস্টে ‘স্ট্রাটেজি সামিট’ এর আয়োজন করে। এতে মুদ্রাস্ফীতি ও খরচ, জ্বালানি অবকাঠামো, ফরেক্স ম্যাট্রিক্স, আরএমজি এবং ম্যানুফ্যাকচারিং, কৃষি অর্থনীতি, ব্যাংকিং ও ফাইন্যান্স, ডিজিটাল অর্থনীতি বিষয়ে আলোচনা করা হয়। প্যানেলিস্টদের মধ্যে ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। 

প্রীতি / প্রীতি

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার