ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সাবেক এমপি শাহজাহান খান আর নেই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ১২:৩০

বিএনপির গণসমাবেশে অংশ নিতে যাওয়ার সময় পটুয়াখালীর গাবুয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নম্বর সদস্য শাহজাহান খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।

সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সত্তার হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুস সত্তার বলেন, গত ৪ নভেম্বর রাতে পটুয়াখালী থেকে বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে গাবুয়া এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন শাহজাহান খান। এসময় আরো ১০ থেকে ১২ জন আহত হন। পরে শাহজাহান খানকে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে কিছুদিন চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ ঢাকা ল্যাব এইড হাসপাতালেই তিনি মারা যান। 

মরহুম শাহাজান খান স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছাড়া নেমে এসেছে গলাচিপা উপজেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে। 

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী