ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

১০৬ জন শিক্ষককে জ্ঞানে দূর্বল বললেন ড. দুলাল চন্দ্র নন্দী


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ২:৪৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১০৬ জন শিক্ষক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর প্রতি অনাস্থা জ্ঞাপন করা প্রত্যেক শিক্ষককে জ্ঞানে স্বল্প ও জ্ঞানে দূর্বল বলেছেন শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী। সোমবার (২৮ নভেম্বর) একটি সংবাদের বিষয়ে কথা বলতে গেলে তিনি এ কথা বলেন। 

 ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, 'যারা এই পত্র দিয়েছে তাদের জ্ঞানের স্বল্পতা আছে। তারা যদি জ্ঞানে দুর্বল হয়ে থাকে তাহলে তাদের লাইনে নিয়ে আসার দায়িত্ব আমার না।' একজন শিক্ষককে জ্ঞানে স্বল্প বলতে পারেন কি না তা জানতে চাইলে তিনি বলেন, 'এগুলো তাহলে লিখেছে কেন? তারা যা খুশি তা লিখতে পারেন না।'

 ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী এ বিষয়ে বলেন, একজন শিক্ষক ও একটি শিক্ষক সমিতির সভাপতি হয়ে তিনি এ কথা বলতে পারেন না। আমি একজন শিক্ষক হয়ে এর তিব্র নিন্দা জানাচ্ছি।

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক বলেন, নির্বাচনের তারিখ যে তড়িঘড়ি করে দেয়া হয়েছে সে বিষয়ে লিখিতভাবে শিক্ষক সমিতির বর্তমান কমিটিকে জানানো হয়েছে। সেই প্রেক্ষিতে গঠনতন্ত্র মোতাবেক এক তৃতীয়াংশ শিক্ষক অনাস্থা জানালে শিক্ষকদের সাধারণ সভা ডাকর কথা। কিন্তু সেরকম কিছুই হয়নি। এগুলো স্পষ্ট গঠনতন্ত্র বিরোধী কাজ। তিনি যদি এরকম কোন মন্তব্য করে থাকেন তাহলে বলবো তিনি শিক্ষকসুলভ কোন আচরণ করেননি। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হিসেবে আমরা তার কাছ থেকে শিক্ষকসুলভ আচরণ প্রত্যাশা করি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সমিতির সাধারণ সম্পাদক বরাবর প্রেরিত ১০৬ জন শিক্ষক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই অনাস্থা জ্ঞাপন করা হয়েছিল। ১০৬ জন শিক্ষক স্বাক্ষরিত সেই পত্রে বর্তমান শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দীর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ সহ কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন শিক্ষকেরা।

 

প্রীতি / প্রীতি

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী