নয়াপল্টনেই বিএনপির সমাবেশ হবে : রিজভী
আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা বিভাগীয় মহাসমাবেশ হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে বিএনপির প্রচার উপকমিটির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় রিজভী বলেন, বিভিন্ন সময় দেখেছি, দেশের গণমাধ্যম নানাভাবেই চাপে পড়ে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারে না। আশা করবো, আমাদের সমাবেশ নিয়ে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। গণমাধ্যমের কাছে সেটাই আমাদের প্রত্যাশা। সরকার সারা দেশে এর আগেও বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে টালবাহানা করেছে। পরিবহন বন্ধ করে দিয়েছে। ঢাকা বিভাগীয় আমাদের মহাসম্মেলন নিয়েও সেরকম করছে।
তিনি বলেন, বিভিন্ন বিভাগীয় ও জেলা পর্যায়ের সম্মেলনে ২২ আগস্ট থেকে এ পর্যন্ত আমাদের দলের আট জন নেতা মারা গেছেন। সর্বশেষ আজ (সোমবার) সকালে আমাদের সাবেক এমপি মারা গেছেন। যত যাই ঘটুক, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। বাধা-বিপত্তি দিলেও কর্মসূচি চলবে। ১০ ডিসেম্বরের মহাসমাবেশ ঘিরে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে। পরিবহন ধর্মঘট ডাকবে। যেই বিএনপির সমাবেশ শেষ হবে, তখন তাদের ধর্মঘটও শেষ হয়ে যাবে।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ঢাকায় মহাসমাবেশ নিয়ে এখনও আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গণমাধ্যমে জানতে পারছি, সরকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিতে চায়। কিন্তু আমাদের সিদ্ধান্ত, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশ হবে। এখানে অতীতেও আমরা অনেকগুলো বড় সমাবেশ করেছি। সুতরাং এখানে সমাবেশের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন জানে কীভাবে নয়াপল্টনে সমাবেশ হয়। যেহেতু সমাবেশটা আমাদের, সেহেতু তাকে সুন্দর ও সুশৃঙ্খল করার দায়িত্ব আমাদেরই।
ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, আমাদের দাবি-দাওয়া মেনে নিলে তো সমাবেশ করা লাগে না। সরকার দাবিগুলো মানলেই হয়। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। তবে যেখানেই বাধা আসবে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে। নয়াপল্টনেই আমরা দুপুর ১২টায় শুরু করে বিকেল ৫টায় সমাবেশ শেষ করব। কারণ সবদিক বিবেচনায় নয়াপল্টন আমাদের জন্য অপেক্ষাকৃত নিরাপদ।
এসময় আরও উপস্থিতি ছিলেন গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত প্রচার উপকমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপু, সদস্য সচিব প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন