ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

রাজনৈতিক মাঠে বিএনপি হলো পুঁটি মাছ : তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১১-২০২২ বিকাল ৫:২০

বিএনপিকে শীতের পাখির সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নে বিএনপি কখনোই ছিল না। বিএনপি হলো শীতকালে সাইবেরিয়া থেকে আসা পাখির মতো। 

শীতকালে সাইবেরিয়া ও হিমালয় থেকে কিছু পাখি বাংলাদেশে এসে ধান খেয়ে, খাবার খেয়ে মোটাতাজা হয়ে আবার উড়ে চলে যায়, বিএনপিও তেমন সুযোগ-সুবিধা ভোগ করে পালিয়ে যায়।’

আজ সোমবার দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক মাঠে বিএনপি হলো পুঁটি মাছের মতো। পুঁটি মাছ যেমন বৈশাখ মাসের অল্প বৃষ্টিতে লাফালাফি করে, বিএনপিও তেমন সমাবেশে অল্পকিছু লোকজন দেখেই লাফালাফি করছে। ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।’

তিনি বলেন, ‘বিএনপির কয়েকজন নেত্রীও এখন বলছেন যে, খেলা হবে। কিন্তু আমরা আপনাদের সাথে খেলব না। ছাত্রলীগ আপনাদের সঙ্গে খেলবে। আমরা সবার সাথে খেলি না।’

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন