এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত সরকারের : ইসি সচিব
জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগকে নির্বাচন কমিশন (ইসি) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম এ কথা বলেন। তিনি বলেন, ‘সরকার যেটা বাস্তবায়ন করবে, আমাদের সেটাই বাস্তবায়ন করতে হবে’।
এর আগে নির্বাচন কমিশন কর্মকর্তা অ্যাসোসিয়েশনের এক বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত ইসি সচিব ও কমিশনের কাছে উত্থাপন করে। এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, এনআইডির বিষয়টি একটি সরকারি সিদ্ধান্ত।
কমিশন ইতোমধ্যেই তাদের বক্তব্য স্পষ্ট করেছে। সরকার যেটা বাস্তবায়ন করবে, আমাদের সেটাই বাস্তবায়ন করতে হবে। এটার সাথে এসোসিয়েশনের কর্মকর্তারাও একমত হয়েছে বলে জানিয়েছে। তবে কর্মকর্তারা এনআইডি ইসির অধীনে রাখার বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ইতোমধ্যে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, তারা এ নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে। রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন তাই হবে।
তিনি আরও বলেন, এটা (এনআইডি) এখানে থাকার কতগুলো ভালো দিক আছে। আবার জিনিসটা হলো সরকারের জিনিস। আমাদের কাছে দিয়ে রেখেছিলেন, এখন সরকার নিয়ে যেতে চান। প্লাস, মাইনাস অনেক বিষয় আছে। মহামান্য রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রধান, আমাদের গার্ডিয়ান, সরকারেরও গার্ডিয়ান; কাজেই উনি যেটা ভাল মনে করেন, সেটাই হবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, সরকার প্রধান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। উনিও অনেক বিষয় মহামান্য রাষ্ট্রপতি সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন। কাজেই মহামান্যের যেটা ভাল মনে হয় করবেন, সেটার সঙ্গেই আমরা একমত হবো।
প্রীতি / প্রীতি
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত