আয়কর রিটার্ন দেওয়ার সময় একমাস বাড়ল
আয়কর রিটার্ন দেওয়ার সময় এক মাস বাড়ল। নতুন সময় অনুযায়ী আয়কর দেওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর করসেবা মাস শেষ হওয়ার কথা ছিল। জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ ঘোষণা দেন।
বুধবার (৩০ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ‘যথাযথ কর প্রদানের মাধ্যমে করদাতাদের রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. সামস উদ্দিন আহমেদ।
এনবিআর আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহম্মদ মুসলিম চৌধুরী।
বক্তব্য রাখেন, এনবিআরের সদস্য প্রদ্দুত কুমার সরকার, মাসুদ সাদিক ও বিসিএস কর একাডেমির মহাপরিচালক ফজলুল হক।
প্রীতি / প্রীতি
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা