ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১১-২০২২ দুপুর ৩:২৭

ট্রেডিং কপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে দুই কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে খরচ হবে ৩৪৫ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলো বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।  তিনি জানান, আজকের বৈঠকে একটি প্রস্তাব টেবিলে উত্থাপিত হয়। প্রস্তাবটি হলো বাণিজ্য মন্ত্রণালয়ের তেল আমদানির প্রস্তাব। 

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির মাধ্যমে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দুই কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট খরচ হবে এতে খরচ হবে ৩৪৫ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৫৬ দশমিক ৯৮ টাকা। আগে এ তেলের দাম ছিল ১৬২ দশমিক ৯৪ টাকা। তবে কোন দেশ বা কোম্পানির কাছ থেকে কেনা হবে, সেই তথ্য দেওয়া হয়নি।

এর আগে ১০ নভেম্বর টিসিবির মাধ্যমে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ব্রাজিল থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি ক্রয়ের অনুমোদন দিয়েছিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে খরচ হবে ৬৫ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৩৩৭ টাকা। প্রতি টন চিনির দাম পড়বে ৫২৪ ডলার।  

গত ৩ নভেম্বর টিসিবির মাধ্যমে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছিল সরকার। এতে খরচ হবে ৮৯ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা। প্রতিকেজি সয়াবিনের দাম পড়বে ১৬২ দশমিক ৯৪ টাকা। যা আগে ছিল ১৭১ দশমিক ৮৫ টাকা। 

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী