বানরের মতো বিএনপি নেতাদেরও চুলকায় : তথ্যমন্ত্রী
বিএনপি সমাবেশের শর্ত না মানলে, সরকারও সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, বানর-উল্লুক-হনুমান হচ্ছে ১০ প্রকার। একটি বিশেষ প্রজাতির বানরের নাকি হিতাহিত জ্ঞান হারিয়ে গেলে খুব চুলকায়। সেটার সঙ্গে একজন বিএনপির নেতাদের ছবি ট্যাগ করে দিয়েছেন। বানরেরও চুলকায় বিএনপি নেতাদেরও চুলকায়। এটা আমি বলতে চাইনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখেছি, সেটা বললাম আরকি।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।ড. হাছান বলেন, অবশ্যই বিএনপির উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা। সব সময় বড় সমাবেশ খোলা মাঠে হয়, সারা বাংলাদেশে তারা খোলা মাঠে সমাবেশ করেছে, আর নয়াপল্টনে যেখানে ৫০ হাজারের মতো মানুষ ধরবে, সেখানে ৮-১০ লাখ মানুষের সমাবেশ কখনই সম্ভব না। তাদের সমাবেশের কারণে ছাত্রলীগের সম্মেলন ৬ তারিখ করা হয়েছে।
তিনি বলেন, ঢাকা শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হতে দিতে পারে না সরকার। সরকার অবশ্যই জনগণের জানমাল বিধানের স্বার্থে, শান্তি বজায় রাখার স্বার্থে, সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হয়। এক্ষেত্রেও বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত না মানলে; সরকারও তার অবস্থান ব্যক্ত করবে। সেই সঙ্গে আওয়ামী লীগ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করবে।
ড. হাছান বলেন, আমরা তাদের দেশে গণ্ডগোল বাঁধানোর কোনও অনুমতি দিতে পারি না। তারা অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশ করবে এবং ওদের সহযোগিতা করার উদ্দেশ্যেই সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছে। তারা ১০ লাখ মানুষের সমাবেশ ঘটাতে চাচ্ছে। যা নয়াপল্টনে সম্ভব নয়।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন