ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আগামী ৩ দিন বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১১-২০২২ বিকাল ৫:৫৬

উন্নয়নকাজ নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সংলগ্ন অংশ আগামী তিনদিন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শনিবার (৩ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া সড়কের ওই অংশ দিয়ে না যেতে লোকজনকে অনুরোধ করা হয়েছে। 

আজ বিআরটির প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহর সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিআরটি প্রকল্পের আওতায় ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের সামনের সড়কে উন্নয়নকাজের জন্য নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তর।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী চারটি লেনের মধ্যে দুটি লেনে উন্নয়নকাজ চলবে বিধায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। এজন্য উল্লিখিত সময়ে অতি প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া সড়কাংশটি ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এর আগে, একই কারণে ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সড়কটি এড়িয়ে চলার পরামর্শ ছিল।

প্রীতি / প্রীতি

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী

উচ্ছেদকৃত জায়গায় মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের