ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আইজিপির সঙ্গে বিএনপির বৈঠক আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১২-২০২২ দুপুর ১১:৫৮

পুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর ১টায় পুলিশ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপি মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার দুপুর ১টায় পুলিশ সদর দপ্তরে বিএনপির একটি প্রতিনিধিদল আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে বৈঠক করবে।

বিএনপির নেতারা জানান, ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান নিয়ে দলের নেতারা পুলিশ প্রধানের সঙ্গে কথা বসবেন। পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা ও বাসায় বাসায় তল্লাশির নামে হয়রানির বিষয় নিয়েও কথা বলবেন তারা।

১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিএনপিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলা হয়। 

সেখানে সমাবেশ করতে ২৬টি শর্তও দিয়েছে পুলিশ। তবে নয়াপল্টনে সমাবেশ করতে অনড় বিএনপি।
  

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন