ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবি শিক্ষক সমিতির নির্বাচন কেন্দ্র কোথায় জানেনা ভোটাররা


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১-১২-২০২২ দুপুর ১:১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ এর ভোট গ্রহণ কোথায় চলছে তা জানেন না ভোটাররা। তফসিল ঘোষণায় যে স্থান নির্ধারণ করা হয়েছিল তার পরিবর্তন জানানো হয়নি। তাই তাদেরকে পূর্বঘোষিত কেন্দ্র শিক্ষক লাউঞ্চে অপেক্ষা করতে দেখা যায় ভোটারদের। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে শিক্ষক লাউঞ্চ নির্ধারিত ছিল। কিন্তু গতকাল (৩০ নভেম্বর) রাতে কেন্দ্র পরিবর্তন করে পরিসংখ্যান বিভাগের একটা ক্লাসরুমে কেন্দ্র হিসেবে নেয়া হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোন বিধিমালা নেই। তাই সরকারী বিধিমালা প্রযোজ্য। সরকারী বিধিমালা অনুযায়ী নির্বাচন কেন্দ্র পরিবর্তন সম্পর্কে ৭২ ঘন্টা আগে অবগত করতে হয়। কিন্তু এ নির্বাচনে এ বিধিমালা মানা হয়নি।

আজ (১ ডিসেম্বর) সকালে ভোট দিতে এসে এ নিয়ে ভোগান্তিতে পড়েছেন ভোটাররা। আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম বলেন শিক্ষক সমিতি নির্বাচন সাধারণত শিক্ষক লাউঞ্জে হয় আমরা সেটা জেনেই সকাল ৮ টা থেকে এখানে বসে আছি কিন্তু এখানে নিবার্চনের কোনো প্রক্রিয়া দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশনের কাউকে আমরা দেখতে পারছি না। নির্বাচনের ভ্যানু পরিবর্তন হয়েছে কিনা সেটাও আমরা জানি না।

এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার ড. মনিরুজ্জামান এই বিষয়ে বলেন, দুই পক্ষের দাবির কারনে আমরা শিক্ষক লাউঞ্জ পাইনি। তাই দ্রুততার সাথে ক্লাসরুমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। আর সব ভোটারকে আমরা অবহিত করতে পারিনি। তাই প্রত্যেক বিভাগীয় প্রধানকে জানিয়ে দেয়া হয়েছে যাতে নিজ বিভাগের শিক্ষকদের জানানো হয়।

প্রীতি / প্রীতি

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী