ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শিশু নুহা-নুবার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১২-২০২২ দুপুর ১:২৪

মেরুদণ্ড জোড়া লাগানো শিশু নুহা ও নুবার চিকিৎসা ব্যয় ভার নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দির আহমেদ এ কথা জানান।

দেশে প্রথমবারের মতো মেরুদণ্ড জোড়া লাগানো দুই শিশুকে চিকিৎসার মাধ্যমে আলাদা করার প্রস্তুতি নিয়েছে বিএসএমএমইউ।

এ বিষয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় বিএসএমএমইউতে বসেছে মেডিকেল বোর্ডের সভা। অত্যন্ত জটিল ও স্পর্শকাতর এ অস্ত্রোপচারের নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক এবং সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। তাকে আরও কয়েকজন চিকিৎসক সহায়তা করবেন।

বাংলাদেশে এ প্রথম কোনো মেরুদণ্ড জোড়া লাগানো শিশুর অস্ত্রোপচার সম্পন্ন হতে যাচ্ছে বিএসএমএমইউতে। এর আগে এ হাসপাতালে পেট জোড়া লাগানো শিশুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছিল।

বিএসএমএমইউ সূত্রে জানা যায়, সাত মাস ১৩ দিন বয়সী জোড়া লাগানো শিশু দুটির বাবা কুড়িগ্রামের কাঁঠালবাড়ীর আলমগীর রানা। তিনি পেশায় পরিবহন শ্রমিক। আলমগীর-নাসরিন দম্পতির কন্যা শিশু দুটির মেরুদণ্ড ও স্পাইন জন্মগতভাবে জোড়া লাগানো। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে কনজয়েন্ড টুইন।

এ যমজ শিশু বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন। 

প্রীতি / প্রীতি

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী

উচ্ছেদকৃত জায়গায় মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের