শেয়াবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
বাংলাদেশের শেয়ারবাজারে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে। তবে, অন্যান্য দিনের মতো আজও অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টি কোম্পানির। দরপতন হয়েছে ২৩টি কোম্পানির। অপরিবর্তিত আছে ২৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৪৮৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪১৯ পয়েন্টে, সিএসসিএক্স ৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৬ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১৩ হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৬১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত আছে ১১৪টির। দিন শেষে সিএসইতে ৭ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
প্রীতি / প্রীতি
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা