ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কৃষি সাংবাদিকতায় আইএফএজে ফেলোশিপ পেলেন মানিক ও শাহীন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১২-২০২২ দুপুর ৪:৩৮

কৃষি অর্থনৈতিক বিষয়ে সাংবাদিকতায় আন্তর্জাতিক  ফেলোশিপ পেলেন বাংলাদেশী দুই সাংবাদিক। বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির ও কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার সাহানোয়ার সাইদ শাহীনকে ২৮ নভেম্বর ডেনমার্কের হার্নিং শহরের এমসিএইচ এ সনদ প্রদান করা হয়।

ফেলোশিপের সনদ ও আর্থিক মূল্যের ডামী তুলে দেন আন্তর্জাতিক ফেডারেশন অব এগ্রিকালচারাল জার্নালিস্ট (আইএফএজে) প্রেসিডেন্ট ও সুইডেনের খ্যাতনামা  কৃষি সাংবাদিক লীনা জোহানসন।

প্রতি দুই বছর পর ডেনমার্কে অনুষ্ঠিত হয় ইউরোপের সবচেয়ে বড় কৃষি প্রযুক্তি প্রদর্শনী।  এবারে সেই প্রদর্শনীতে ৫১ টি দেশ অংশ নিচ্ছে। এ প্রদর্শনীতে ফেলোশিশ প্রাপ্তরা অংশগ্রহন করবেন। এছাড়া নভো নরডিক দেশগুলোর কৃষি সরেজমিনে পরিদর্শনের ও ইউরোপের কৃষি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

গত ২৮ তারিখ প্রদর্শনীর উদ্বোধন করেন ডেনমার্কস্থ ইউক্রেনের রাষ্ট্রদূত মিখাইল  ভিদোনিক, শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক কমিটির প্রধান ও অ্যাগ্রোম্যাকের চেয়ারম্যান স্টেন এন্ডারসেন। এবারের প্রদর্শনীতে কৃষির আধুনিক যান্ত্রীকিকরন, খাদ্য প্রক্রিয়াজাত, ডেইরি খামার উন্নয়ন, বায়োগ্যাস, ইকোসিস্টেম বিষয়ক বিভিন্ন যন্ত্রপাতি  প্রদর্শন করা হচ্ছে। 

উল্লেখ্য এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলীয় অঞ্চলের বাছাই করা কৃষি অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের এ ফেলোশিপ দেয়া হয়েছে। বাংলাদেশের ফেলোশিপ প্রাপ্ত সাংবাদিকদের কৃষি সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। মানিক মুনতাসির বাংলাদেশ প্রতিদিনে ১৩ বছর ধরে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত৷ এর আগে ভোরের ডাক, যুগান্তরে কাজ করেছেন। ২০২০ সালে তিনি আমেরিকান চেম্বার অব কমার্সের (অ্যামচেম) ফ্রন্টলাইনার অ্যাওয়ার্ড জিতেছেন। পেডরোলো সেরা কৃষি লেখক অ্যাওয়ার্ড জিতেন ২০১৪ সালে। পেশাগত কাজের পাশাপাশি তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ছিলেন ২০১৭/২০১৮ সালে। পাশাপাশি তিনি সাহিত্যচর্চার সঙ্গে জড়িত। তাঁর তিনটি বই প্রকাশিত হয়েছে।  মানিক জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেন ব্যবস্থাপনায়৷

অন‍্যদিকে সাহানোয়ার সাইদ শাহীন কালের কন্ঠের আগে প্রায় এক যুগ বণিক বার্তায় সাংবাদিকতা করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর  করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

প্রীতি / প্রীতি

চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী

টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না

দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা

আজকের মুদ্রার রেট: ২০ জুলাই ২০২৬

২০ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা

রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো

উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ

আজকের মুদ্রার রেট: ১৯ জুলাই ২০২৬