ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

এফডিসিতে এবার ৬টি গরু কোরবানি দেবেন পরীমণি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ১০:৪৮

দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। প্রতি বছর এফডিসিতে সহশিল্পীদের জন্য গরু কোরবানি দেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারও এফডিসিতে ৬টি গরু কোরবানি দেবেন অভিনেত্রী।

এ নিয়ে পরীমণি বলেন, ‘প্রতি বছরই আমি সবার সঙ্গে ঈদ আনন্দ উদ্‌যাপনের চেষ্টা করি। এবারও সেই পরিকল্পনা নিয়েছি। করোনা পরিস্থিতিতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের কথা মাথায় রেখে এবার এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেব।’

অভিনেত্রী আরও বলেন, ‘শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম প্রতি বছর একটি করে কোরবানি বাড়াব। সে মোতাবেকই কোরবানি দিচ্ছি। এফডিসিকে আমার দ্বিতীয় পরিবার মনে করি। যত দিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব।’

এর আগে গত বছর করোনা মহামারির মধ্যেও পাঁচটি গরু কোরবানি দেন পরী।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে তিনি কোরবানি দেওয়া শুরু করেন। প্রথম বছর তিনি একটি গরু কোরবানি দেন। এরপরের বছর দেন দুটি। আর এবারের ঈদুল আজহায় এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেবার কথা জানিয়েছেন চিত্রনায়িকা।

প্রীতি / প্রীতি

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী