রামপুরা থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা; সভাপতি নয়ন, সম্পাদক মাহিন
বাংলাদেশ ছাত্রলীগ, রামপুরা থানা শাখা'র কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন মোঃ রিয়াজুল ইসলাম নয়ন এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস. এম মাহিন। বৃহস্পতিবার (১ লা ডিসেম্বর, ২০২২) বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এই কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিকে ১ বছরের জন্য অনুমোদন করা হয়। তাতে লেখা হয়েছে, আগের কমিটি অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত হয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় কমিটি বিলুপ্ত করা হলো। তারপর নতুন এই কমিটি একই প্রেস রিলিজে ঘোষণা করা হয়।
রামপুরা থানা ছাত্রলীগের নব গঠিত কমিটির সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম নয়ন এবং সাধারণ সম্পাদক এস. এম মাহিন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ছাত্রলীগের সকল নেতাকর্মীসহ জননেত্রী শেখ হাসিনার প্রতি। তারা জানান, তারা বঙ্গবন্ধুর আর্দশকে ধারণ করে চলেন। তারা ছাত্রলীগের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে সততার সাথে দায়ীত্ব পালন করবেন। তাদেরকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রীতি / প্রীতি
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা