ছেলের ছবি পোস্ট করে বিপাকে শুভশ্রী
গত বছর মা হয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তার ছেলে ইউভান গত সোমবার ১০ মাসে পা দিয়েছে। সেই উপলক্ষে ইনস্টাগ্রামে ছেলের একটি ছবি দিয়েছিলেন নায়িকা। সেই ছবিতে দেখা যায়, হালকা নীল বালিশে মাথা রেখে ঘুমাচ্ছে ইউভান। তার গায়ে সাদা রঙের চাদর।
ছবির সঙ্গে শুভশ্রী লিখেছেন, ‘আমার রাজপুত্রের তরফ থেকে সকলকে শুভরাত্রি।’ এর সঙ্গেই ‘#হ্যাপি১০ মান্থস’ জুড়ে দিয়েছিলেন অভিনেত্রী।
ইউভানের এই ছবি নিয়ে আপত্তি জানিয়েছে নেটবাসীর একাংশ। তারা ঘুমন্ত শিশুর ছবি না তোলার উপদেশ দিয়েছেন অভিনেত্রীকে। কথিত আছে, শিশু ঘুমানোর সময় ছবি তুললে তার অমঙ্গল হয়। সেই কথাই মনে করিয়ে দেয়া হয়েছে শুভশ্রীকে।
এক নেটগেরিকের বিনীত অনুরোধ, ‘ম্যাডাম, দয়া করে ঘুমন্ত শিশুর ছবি তুলবেন না। সেই ছবি সামাজিক কোনো পাতায় দেবেন না। এতে শিশুর খারাপ ছাড়া ভালো হয় না। আরেক জন আবার লিখেছেন, ‘আমি ইউভানকে খুব ভালবাসি। আমি জানি এটা কুসংস্কার। কিন্তু ঘুমন্ত শিশুদের ছবি তুলতে নেই।’
এই প্রথম নয়, শুভশ্রী করোনা আক্রান্ত হওয়ার পরেও তাকে ‘দায়িত্বজ্ঞানহীন মা’ হিসেবে চিহ্নিত করেছিলেন নেটাগরিকরা। অভিযোগ ছিল, ছেলেকে ফেলে রেখে স্বামী রাজ চক্রবর্তীকে বিধায়ক করার জন্য প্রচারে গিয়ে অসুস্থ হয়েছেন অভিনেত্রী। সে সময় তাকে মাতৃত্বের পাঠ পড়িয়েছিলেন নেটাগরিকরা।
প্রীতি / প্রীতি
১৮ বছর আগের সম্পত্তি বিক্রি করলেন মাধুরী দীক্ষিত
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!