ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না : কামরুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১২-২০২২ দুপুর ২:৪৭

‘রাজধানীর নয়াপল্টনে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না’ বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। তিনি বলেন, তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, সেটা কিছুতেই হতে দেওয়া হবে না।

শনিবার সকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি আরও বলেন, বিএনপি জামায়াত দেশের সব অর্জনকে নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশে কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার আসবে না। অশুভ পথে ক্ষমতার পরিবর্তন চায় বিএনপি।

কামরুল ইসলাম বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপি সরকার পতনের আস্ফালন করছে। অথচ, ওইদিন পালাবার পথ পাবে না তারা। উল্লেখ্য, ১০ ডিসেম্বর বিএনপিকে ২৬ শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কিন্তু বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় সমাবেশ করতে চায়।

প্রীতি / প্রীতি

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল

পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ