ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

তিন দিনে বিএনপির ৭৭৬ নেতাকর্মী গ্রেফতার : রিজভী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১২-২০২২ দুপুর ৩:৫৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গত তিন দিনে সারা দেশে বিএনপির ৭৭৬ জন নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে।  তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ‘কো-অপারেটিভ ফ্যাসিজম’ রূপে আত্মপ্রকাশ করেছে। এক ধরনের দুর্ভাবনা থেকে স্বাধীন কণ্ঠস্বরকে নিবৃত্ত করতেই বিএনপি নেতাকর্মীদের নামে গায়েবি মামলা ও গণগ্রেফতার  চালানো হচ্ছে। শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, অর্থনৈতিক ধাক্কা ও দুঃশাসনের কষাঘাতে ফ্যাসিস্ট সরকার ক্ষমতা হারানোর ভয়ে বেসামাল হয়ে গেছে। সরকারবিরোধী হাওয়া প্রবল আকার ধারণ করছে। তাই ছলে-বলে কৌশলে ক্ষমতা ধরে রাখতে দেশজুড়ে পুলিশ-র‌্যাবকে দিয়ে তাণ্ডবলীলা চালাচ্ছে।

রিজভী আহমেদ বলেন, মিথ্যা ককটেল বিস্ফোরণ মামলা, কবর থেকে ককটেল বিস্ফোরণের মতো অভিযোগে হাস্যকর মামলাও দায়ের করা হচ্ছে। অক্ষত গাড়ি কিন্তু মামলা দায়ের হচ্ছে ভাংচুরের, ছাত্রলীগ ও গোয়েন্দা সংস্থার লোকেরা মিছিল করে নিজেরা ককটেল ফাটিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা করা হচ্ছে। কোনো ঘটনা না ঘটলেও ছাত্রলীগ-যুবলীগের নেতাদের বাদী করে মিথ্যা ককটেল বিস্ফোরণের মামলা দায়েরের ঘটনা ঘটছে সমানতালে।

রিজভী বলেন, আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে। কারণ সোহওরাওয়ার্দী উদ্যান চার দিক থেকে ঘেরা একটা খাঁচার মতো, সেখানে নেতাকর্মীরা নিরাপদ মনে করছেন না। নয়াপল্টনকেই তারা নিরাপদ মনে করছেন। সেজন্য সরকার বা পুলিশের পক্ষ থেকে যাই বলা হোক না কেন-বিএনপির সমাবেশ নয়াপল্টনেই হবে।

বিএনপির এই নেতা বলেন, এই সরকারের মর্জিমাফিক আর কিছুই হবে না। সরকারবিরোধী আন্দোলনের ঝড়ো হাওয়ায় তারা আর স্থির করতে পারবেন না। নতুন নতুন প্রহসন ও নাটক করে শেষ রক্ষা হবে না। বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশ প্রচণ্ড রকম বাড়াবাড়ি করেছে বলেও দাবি করেন দলের এই মুখপাত্র। 

তিনি বলেন, তিন দিন আগে থেকেই জনগণ সমাবেশের মূল মাঠে আসার জন্য চেষ্টা করলেও পুলিশ তাদের ঢুকতে দেয়নি এবং বিভিন্ন রকমের হয়রানি করেছে। তারপরও সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয়েছে।

 

প্রীতি / প্রীতি

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল

পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ