প্রধানমন্ত্রী বুধবার কক্সবাজার যাচ্ছেন
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামীকাল বুধবার কক্সবাজার সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহরজুড়ে এখন সাজ সাজ রব। স্মরণকালের সবচেয়ে বড় জনসভা করে চমক দেখাতে চায় জেলা আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সমাবেশ উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে গোটা এলাকা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সড়ক মেরামত থেকে শুরু করে সৌন্দর্য্য বর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে শহরজুড়ে। রাঙিয়ে তোলা হয়েছে সড়ক বিভাজক ও আশেপাশের এলাকা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে টাঙানো ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড-পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন সড়ক-উপসড়ক। ভাঙাচোরা সড়কের সংস্কার এবং সড়কে লাইটিং করা হয়েছে।
দীর্ঘদিন পর দলীয় সভাপতির আগমনে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্থানীয় নেতারা বলছেন, না চাইতেই প্রধানমন্ত্রী কক্সবাজারে অনেক উন্নয়ন করেছেন। মানুষ শেখ হাসিনাকে দেখতে উদগ্রীব হয়ে আছে।
তারা জানান, প্রধানমন্ত্রী ২০১৭ সালের ৬ মে সর্বশেষ কক্সবাজারে এসে কক্সবাজারকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। ঘোষণার আলোকে কক্সবাজারে চলছে সাড়ে ৩ লাখ কোটি টাকার ৪০টি মেগা প্রকল্পসহ ৭৭ উন্নয়ন প্রকল্প। যার সুফল পাচ্ছেন কক্সবাজারসহ দেশবাসী। এর মধ্যে এবার নতুন করে কক্সবাজারবাসীর পক্ষে আরও ১১টি দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, ৭ ডিসেম্বর (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বিশাল জনসভায় ভাষণ দেবেন। এবার প্রধানমন্ত্রীর জনসভাটি কক্সবাজারবাসী কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হিসেবে নিয়েছে। এখানে ৫ লাখ লোকের সমাবেশ হবে। কেবল স্টেডিয়াম নয় পুরো কক্সবাজার শহর জনসমুদ্রে পরিণত হবে। এর জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, সকাল থেকে জনসভাস্থলে স্থানীয় সংস্কৃতি তুলে ধরা হবে। তুলে ধরা হবে আদিবাসী সংস্কৃতি।
সমাবেশের কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উখিয়ার ইনানীতে সাগরের পাড়ে আন্তর্জাতিক নৌ মহড়া উদ্বোধন করবেন। এরপর কক্সবাজার সদরে শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বিশাল জনসভায় ভাষণ দেবেন। সমাবেশকে কেন্দ্র করে পুরো কক্সবাজারকেই নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রীতি / প্রীতি
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত
জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
উচ্ছেদকৃত জায়গায় মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হবে
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা