করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে ২০ ডিসেম্বর
আগামী ২০ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, আগামী ২০ ডিসেম্বর রাজধানীর ৭টি হাসপাতালে পরীক্ষামূলকভাবে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি এবং ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রতি কেন্দ্রে ন্যূনতম একশ জনকে টিকা দেওয়া হবে। এর পর দুই সপ্তাহ তাদের পর্যবেক্ষণে রাখা হবে। ১ জানুয়ারি থেকে সারা দেশে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ষাটোর্ধ্ব নাগরিকদের টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।
প্রীতি / প্রীতি
সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে
গ্যাস উৎপাদন বাড়াতে ৫ বছরে শতাধিক কূপ খনন করতে চায় সরকার
এইচএসসির সম্পূরক পরীক্ষা নিয়ে আজ আসতে পারে বিজ্ঞপ্তি
৪ ঘণ্টা এগিয়ে ১১টাতেই শুরু গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের সভা
ঢাকায় আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত
আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য
জিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের প্রথম সভা আজ
মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন সভাপতি ইশরাক
যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, ইতিহাস গড়লেন কিশা বটমস
ঢাকার কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৪: ফায়ার সার্ভিস
Link Copied