বিএনপিকে নিয়ম মেনেই সমাবেশ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপিকে দেশের প্রচলিত নিয়ম মেনেই সভা-সমাবেশ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কেন বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করতে চায়, তা খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সব দলের বড় সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়। বিএনপিকেও এখানে সমাবেশ করতে হবে। বিএনপির দাবি করা ২০ থেকে ২৫ লাখ মানুষের সমাগম ঢাকায় সম্ভব নয়।”
দেশের প্রচলিত নিয়ম মেনেই বিএনপিকে সভা করতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে সরকার আইন প্রতিষ্ঠিত করা ও মানুষের জানমাল রক্ষার জন্য যা করার তাই করবে। এ ছাড়া বিএনপি কেন পল্টনে সমাবেশ করতে চায়, এখন সেটিও খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।”
যেকোনো দেশের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো। দেশের মানুষের মানবাধিকার ক্ষুণ্ন হোক এমনটা সরকারও চায় না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন