ক্যাটরিনাকে নিয়ে ইউরোপ যাচ্ছেন সালমান, থাকবেন দু’মাস
সালমান খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রেমের গল্প কে না জানে। একসময় হিন্দি সিনেমার জগতে বেশ চর্চার বিষয় ছিল তাদের সম্পর্ক। এখনো মাঝে মাঝে আলোচনায় উঠে আসে দুই তারকা সম্পর্ক। সেই ক্যাটরিনাকে নিয়ে খুব শিগগির ইউরোপে উড়ে যাচ্ছেন বলিউড ভাইজান। থাকবেন দুই মাস।
তবে বেড়ানো বা একান্তে সময় কাটানোর জন্য নয়, টাইগার ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী ছবির জন্য ইউরোপ যাচ্ছেন সালমান ও ক্যাটরিনা। ইউরোপের বিভিন্ন দেশে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিংয়ের পরিকল্পনা করেছেন নির্মাতারা। এ জন্য প্রায় দুই মাস ইউরোপে একসঙ্গে কাটাবেন তারকা জুটি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১২ আগস্ট ইউরোপে পাড়ি দেবেন সালমান-ক্যাটরিনা। সঙ্গে থাকবেন ইমরান হাশমি। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।
যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’ বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা চলছে। সিনেমার বাজেট ৩০০ কোটি টাকারও বেশি। নির্মাতা কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রিয়া, মরক্কো, তুরস্ক, রাশিয়ায় হবে শুটিং। টানা ৫০ দিন এই দেশগুলোর বিভিন্ন লোকেশনে শুটিং করবে টাইগার টিম।
এই ফ্র্যাঞ্চাইজিটির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেন কবির খান। দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেন আলী আব্বাস জাফর। সেই ধারাবাহিকতায় তৃতীয় সিনেমাটিতে পরিচালকের আসনে থাকছে নতুন মুখ। এটি পরিচালনা করবেন মনীশ শর্মা।
ইতোমধ্যে গত মার্চে সিনেমাটির কিছু অংশের শুটিং হেয়েছে। সেখানে অংশ নেন সালমান-ক্যাটরিনা। পরবর্তী আবার ভারতে করোনার প্রকোপ বেড়ে যায়। এরপর করোনায় আক্রান্ত হন ক্যাটরিনা। যার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় শুটিং। আগস্টে শুরু হচ্ছে আবার।
প্রীতি / প্রীতি
১৮ বছর আগের সম্পত্তি বিক্রি করলেন মাধুরী দীক্ষিত
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!