বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে
রিজভীসহ পাঁচ শতাধিক নেতা কর্মী অবরুদ্ধ
পুলিশ-বিএনপি সংঘর্ষে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ পাঁচ শতাধিক নেতা কর্মী অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। বুধবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুরের পর এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রুহুল কবির রিজভী বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন মোর্শেদ নিয়াজসহ শতাধিক নেতাকর্মী। তিনি বলেন, কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে মূহুর্মূহু টিয়ার শেল নিক্ষেপে গ্যাসের ধোঁয়ায় বহু নেতা-কর্মী শ্বাসরোধ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
রিজভীর দাবি, অনেকের পায়ে ও বাহুতে গুলি লেগেছে। পুলিশ নয়াপল্টনের বিভিন্ন গলিতে ঢুকে অভিযান চালিয়ে যাকে পাচ্ছে তাকেই মারধরের পর ধরে নিয়ে যাচ্ছে। বিএনপি নেতাদের দাবি, কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অমানবিক অবস্থায় আছেন নেতাকর্মীরা। কার্যালয়ের বাইরে পুলিশের ছোড়া টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের ধোঁয়া ভেতরে প্রবেশ করায় নেতাকর্মীরা শ্বাসকষ্টে ভুগছেন।
বিকেলে পৌনে সাড়ে ৪টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। প্রথমে তাকে কার্যালয় ঢুকতে না দিলেও পরবর্তীতে কেচি গেট খুললে ভিতরে প্রবেশ করেন মহাসচিব। এ সময় চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।
এই মুহূর্তে নয়াপল্টন, কাকরাইল, নাইটেঙ্গেল মোড় ফকিরাপুল পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এসব এলাকার আশপাশের গলিতে বিএনপি নেতাকর্মীদের দেখা গেছে। পরিস্থিতি পুলিশের আয়ত্বে রয়েছে। নয়াপল্টন এলাকায় পুলিশ, সোয়াটসহ সাদা পোশাকে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে কয়েক হাজার নেতাকর্মী দলটির অফিসের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ তাদের রাস্তা থেকে সরে যাওয়ার জন্য বলে। এই নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা। তারপরই বেলা দুইটার দিয়ে সংঘর্ষ শুরু হয়।
সুজন / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন