বঙ্গবন্ধু আন্ত:মেডিকেল কলেজ প্রীতি ফুটবল টুর্নামেন্ট
ইউএস-বাংলা মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু আন্ত:মেডিকেল কলেজ প্রীতি ফুটবল টুর্নামেন্টের; ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। খেলায় ঢাকা মেডিকেল কলেজ, ইউএস-বাংলা মেডিকেল কলেজকে টাই ব্রেকারে 5-4 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউএস-বাংলা মেডিকেল কলেজের গভর্ণিং বডির চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিঞা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডীন ডা. শাহরিয়ার নবী এবং ডিএমডি, ইউএস-বাংলা গ্রুপ, ডা. মাহবুব ঢালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএস-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগে. জেনা. (অবঃ) ডাঃ মোঃ আজিজুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, সুস্থ ও সুন্দর জাতি বিনির্মাণে শিক্ষার পাশাপাশি খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি আগামী দিনে চিকিৎসক হয়ে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য মেডিকেল ছাত্র ছাত্রীদের প্রতি আহবান জানান। তিনি বলেন খেলাধুলা ও সংস্কৃতি চর্চা তরুণ সমাজকে মাদকাশক্তি ও অন্যান্য বিপথগামীতা হতে রক্ষা করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডীন ও বিশেষ অতিথি ডা. শাহরিয়ার নবী খেলোয়াড়দের দিকনির্দেশনা মুলক মূল্যবান বক্তব্য তুলে ধরে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে এমবিবিএস শিক্ষার সিলেবাস অন্যান্য শিক্ষার তুলনায় বেশ দীর্ঘতম। এই দীর্ঘ সিলেবাস পাড়ি দিতে গিয়ে শিক্ষার্থীদের একগুঁয়েমি শুধুমাত্র পড়াশোনার মধ্য দিয়ে যেতে হয়। প্রত্যেকটা মেডিকেল কলেজ যদি এরকম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে তাহলে সমস্ত ছাত্রছাত্রীরা দারুণ ভাবে উপকৃত হবে।
বঙ্গবন্ধু আন্ত:মেডিকেল ফুটবল টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ও অত্র অনুষ্ঠানের সভাপতি ইউএস- বাংলা মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ডা. মোঃ আজিজুল ইসলাম সম্মানিত অতিথি বৃন্দের আগমনে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মেডিকেল শিক্ষার্থীদের মানসিক সুস্থতার উপর বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন।
তিনি বিশ্বাস করেন মানসিক সুস্থতা ছাড়া পরিপূর্ণ চিকিৎসক হওয়া যায়না। আর্ত পীরিত মানুষের কল্যাণে অবদান রাখা যায়না। খেলাধুলা, সংস্কৃতি, মননশীলতা ও সৃজনশীলতার চর্চা একজন শিক্ষার্থীকে মানবিক মানুষ গঠনে দারুণ ভাবে সাহায্য করবে। অনুষ্ঠানে অত্র কলেজের উপাধ্যক্ষ বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ, শিক্ষক বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও ছাত্র ছাত্রী ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন এবং প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলাটি উপভোগ করেন।
প্রীতি / সাদিক পলাশ
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ
রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে : তথ্যমন্ত্রী
বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী
পশ্চিমাঞ্চলের সব আসন শেষ, আধঘণ্টায় এক কোটি ২৭ লাখ হিট
ট্রেনে ঈদ যাত্রার ২৬ মে’র টিকিট বিক্রি আজ
বরুড়ায় প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সভামঞ্চ
জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই
বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫১৮
ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, বন্ধেও খোলা থাকবে যেসব অফিস
২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন