নয়াপল্টনে বিএনপি কেন বাড়াবাড়ি করছে আ. লীগ জানে : কাদের
বিএনপি নয়াপল্টনে বাড়াবাড়ি করছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা কেন বাড়াবাড়ি করছে আমরা জানি। বুধবার (০৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নয়াপল্টনে বাড়াবাড়ি করছে কেন আমরা জানি। নয়াপল্টনের অফিসে গিয়ে নাকি আশ্রয় নেবে। তারা লাঠি ও আগুন নিয়ে রাস্তায় নামবে। ’
নয়াপল্টনে বিএনপি পুলিশের ওপর হামলা চালিয়েছে দাবি করে কাদের বলেন, ‘একটু আগে খবর পেলাম তারা অফিসের সামনে ১০ তারিখ আসতে না আসতেই পুলিশের ওপর হামলা চালিয়েছে। ’
বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না। লাফালাফি করবেন না। ’
তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে, এটি আর জীবিত হবে না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তত্ত্ববধায়ক সরকার মরি গিয়ে গোই, ইবারে অ্যার জেতা করার দরকার কি আছেনি দরকার ইবা মরি গেয়ে গোই। তত্ত্বাবধায়ক মরি গেইয়ে গোঁ। ফখরুল তত্ত্বাবধায়ক কই চিল্লায়। লাভ হবে না। ’
ওবায়দুল কাদের বলেন, ‘অপেক্ষা করুন খেলা তো হবেই। ... ফুটবলের মাঠে খেলা হচ্ছে। রাজনীতির মাঠেও খেলা হবে। নির্বাচনে খেলা হবে। ’
তিনি আরও বলেন, ‘খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গীবাদের বিরুদ্ধে খেলা হবে। ’
বিএনপিকে বিশ্বাস না করার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘বিএনপিকে বিশ্বাস করবেন না। কক্সবাজারের মানুষ ভুল করবেন না। হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমানকে বিশ্বাস করবেন না। ’
টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘পূর্ব পৃথিবীর সূর্য ‘হিসেবে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘মঞ্চে কে আছেন আমাদের পূর্ব পৃথিবীর সূর্য, বাংলাদেশের আজ যে রূপান্তর, কক্সবাজারের যে রূপান্তর, এই রূপান্তরের রূপকার, বিশ্বের বিস্ময়কর উন্নয়নের রূপকার কে? তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ’
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন