ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি আজ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৮-১২-২০২২ দুপুর ১১:৫৬

নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ওপর ‘পুলিশি হামলা’র প্রতিবাদে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে পুলিশি হামলা, গুলিতে নিহত ও নেতাকর্মীদের গ্রেপ্তার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১০ ডিসেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত এখনও বহাল আছে। কোনো অবস্থায় আমরা সমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে আসব না। আমাদের সিদ্ধান্ত সমাবেশ করার। এখন যদি সমাবেশ করতে না দেয় তখন দেখা যাবে।

বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে মকবুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এছাড়া পুলিশ নয়াপল্টন থেকে বিএনপির কয়েকশ নেতাকর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। 

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন