ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

থমথমে নয়াপল্টন পুলিশের দখলে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১২-২০২২ দুপুর ১২:১৭

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে গতকাল বুধবার বিকেলে রণক্ষেত্র হয়ে ওঠে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকা। সংঘর্ষে একজন নিহতও হন। গতকালের ঘটনার পর এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে নয়াপল্টন এবং আশপাশের এলাকাগুলোতে।  

নাইটিঙ্গেল ও ফকিরাপুলে কঠোর অবস্থান রয়েছে পুলিশ। এ ছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে নাইটিঙ্গেল ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ করেছে পুলিশ। সন্দেহজনক কাউকে দেখলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।  

পরিচয়পত্র ছাড়া কাউকে এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্থানীয়দের প্রবেশ করতেও দেখাতে হচ্ছে পরিচয়পত্র। এদিকে সকাল থেকে বন্ধ রয়েছে দোকানপাট, বিপণীবিতান, অফিস ও ব্যাংক।  

পুলিশ সূত্রে জানা গেছে, সমাবেশ ঘিরে যে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ অবস্থান পুলিশের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত চলবে। 

এদিকে নেতাকর্মীদের ওপর ‘পুলিশি হামলা’র প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। 

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন