ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট ও আদর্শ প্রাণিসেবা লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-১২-২০২২ বিকাল ৬:৫৯

পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট এবং বেসরকারি প্রতিষ্ঠান আদর্শ প্রাণিসেবা লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ঢাকায় আদর্শ প্রাণিসেবা লিমিটেডের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস এবং আদর্শ প্রাণিসেবা লিমিটেডের এমডি ও সিইও ফিদা হক ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের লেকচারার জনাব মো. তরিকুল ইসলাম ও জনাব মোহাম্মদ মাহবুবুল, হেড অব অপারেশন কৃষিবিদ ডা. রেজাউল আলম রেজা, আদর্শ প্রাণিসেবা লিমিটেডের প্রাণিসেবা ফাইন্যান্সিয়ালের উর্ধ্বতন পরিচালক হাসান আলী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর সম্মানিত অতিথিবৃন্দদেরকে আদর্শ প্রাণিসেবা উদ্ভাবিত প্রযুক্তিগুলো প্রদর্শন করা হয়।

আদর্শ প্রাণিসেবা লিমিটেড এবং হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের একত্রিত কাজ ভবিষ্যতে চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হাওর ও চর এলাকার জনগোষ্ঠীর জীবিকা ও জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।

সুজন / সুজন

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে