প্রযুক্তি এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়নে যুক্তরাজ্যের অংশীদারিত্ব চায় এফবিসিসিআই
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি নিশ্চিত করতে হবে দেশে। স্থানীয় সরবরাহ ব্যবস্থাকে সংযুক্ত করতে হবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সাথে। কৃষি ও শিল্প উৎপাদন এবং সেবা খাতে উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাতে হবে। এসব ক্ষেত্রে যুক্তরাজ্যের অংশীদারিত্ব চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বুধবার (ডিসেম্বর ০৭, ২০২২) লন্ডনে আয়োজিত বাংলাদেশ-ইউকে বাণিজ্য ও বিনিয়োগ বৈঠক- ২০২২ এ অংশ নিয়ে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশ প্রতিনিয়ত উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করে চলেছে। কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি এবং সরবরাহ ব্যবস্থা খাতে অংশীদারিত্বমূলক উদ্যোগ জরুরী। কৃষি, শিল্প ও সেবা খাতে প্রযুক্তিগত সহায়তাসহ যুক্তরাজ্যের বিনিয়োগ প্রয়োজন আমাদের।’
বাংলাদেশে জ্বালানি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ঔষধ, প্লাস্টিক ও পেট্রো-কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, মানবসম্পদ উন্নয়নসহ আর্থিকসেবা খাতে যুক্তরাজ্যের বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, সরকার এবং ব্যবসায়ীদের অংশীদারিত্বমূলক পদক্ষেপের মাধ্যমে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরো জোরদার হবে।
বৈঠকে এফবিসিসিআই সভাপতি জানান, ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বছরের মার্চে বাংলাদেশ বিজনেস সামিট- ২০২৩ এর আয়োজন করতে যাচ্ছে এফবিসিসিআই। যেখানে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা এবং বিনিয়োগ সম্ভাবনাকে উপস্থাপন করা হবে। এসময় এই সম্মেলনে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্য সরকার এবং ব্যবাসয়ীদের আমন্ত্রণ জানান মোঃ জসিম উদ্দিন।
এমএসএম / এমএসএম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান
গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা
‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়
'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর
‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত