ঢাকা মঙ্গলবার, ২ জুন, ২০২৬

শেখ হাসিনাকে মাঠে নেমে সমর্থন দিতে হবে : পরিকল্পনামন্ত্রী


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ৮-১২-২০২২ বিকাল ৭:৩৮
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদেরকে শেখ হাসিনাকে সমর্থন দিতে হবে। শুধু চুপচাপ থেকে সমর্থন দিলে হবে না। মাঠে নেমে সমর্থন দিতে হবে।মন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে 'স্ট্যান্ড ফর হার ল্যান্ড ক্যাম্পেইন' অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, আমাদের দেশের নারীরা পিতার সম্পদ পায়। কিন্তু সঠিকভাবে ভোগ করতে পারে না। এছাড়াও নারীরা ঐতিহ্যগতভাবে বিকলাঙ্গ। যা কমানোর দায়িত্ব আমাদের। আমাদের সংবিধানে নারী পুরুষের সম অধিকার নিশ্চত করা হয়েছে। মন্ত্রী আরো বলেন, আমাদের মুক্তিযুদ্ধসহ সকল অধিকার সংগ্রামী নারীরা এগিয়ে এসেছিল। নানান কারণে তারা পিছিয়ে গেছে। নারী ভূমি অধিকার সহ  বিভিন্ন সমস্যা একমাত্র সমাধান করতে পারে শেখ হাসিনা, যা বিভিন্ন সময় প্রমাণিত। শেখ হাসিনা সবসময় নারীদের নানান সুযোগ দেওয়ার জন্য সব সময় উদগ্রীব হয়ে থাকেন।
 
"নারী ভূমি অধিকার নিশ্চিতে দাঁড়ায় একসাথে" এই প্রতিবাদে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে 'কমিউনিটি ডায়ালগ অন উইমেন ল্যান্ড রাইট রিপোর্টের মোড়ক উন্মোচন করেন পরিকল্পনা মন্ত্রী।এএলআরডি'র নির্বাহী পরিচালক শামসুল হুদা সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অ্যারোমা দত্ত ও ইউএস এম্বাসি ঢাকার পলিটিক্যাল অফিসার সোফিয়া মুলেনবার্গ। 
 
অনুষ্ঠানে S4HL ক্যাম্পিং এর উদ্দেশ্য প্রত্যাশা নিয়ে আলোচনা করেন S4HL ক্যাম্পেইনের বাংলাদেশ প্রজেক্ট লিড জেনিফার ব্রাউন ও আইএলসি'র এশিয়া রিজিওনাল কোডিনেটর মিল আমানালিরেভা।
 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে "নারীর ভূমি অধিকার : আইন নীতিমালা ও সামাজিক দৃষ্টিভঙ্গি" নিয়ে আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএফকে'র গবেষক ও সমন্বয়ক গাজী মোহাম্মদ সোহরাওয়ার্দী।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আইনুর নাহারের সভাপতিত্বে এ সময় আলোচনায় অংশ নিন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমন আরা হক মিনু ও কাপেং ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক পল্লব চাকমা।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রিসার্চ ইনিসিটিভ বাংলাদেশের পরিচালক সুরাইয়া বেগম, সিডিএ নির্বাহী পরিচালক শাহ্-ই-মুবিন জিননাহ্, বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান, কথাকলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ইভান আহমেদ কথা, প্রমুখ। 
 
অনুষ্ঠানে রূপান্তর পট গানের দল নারীর ভূমি অধিকার বিষয়ে পট গান পরিবেশন করে।

এমএসএম / এমএসএম

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আটক ৭

বিদ্যুৎ সাশ্রয়ে আবারও কড়াকড়ি, সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ দোকানপাট

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে হঠাৎ বাসস্ট্যান্ড পরিদর্শনে ডিসি ফরিদা

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয়

একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী

আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঈদের আনন্দ কেড়ে নিল আগুন, খোলা আকাশের নিচে শত পরিবার

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

বৈরী আবহাওয়ায় ঘরমুখো যাত্রী কম, সন্ধ্যায় বাড়তে পারে চাপ

নতুন টাকার বিক্রেতা আছে, ক্রেতা নেই

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫