ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপও চেক করছে পুলিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১২-২০২২ দুপুর ১১:৫৮

বুধবার বিকেলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নয়াপল্টন এলাকা। তারপর থেকে গতকাল প্রায় সারাদিনই নয়াপল্টন এলাকার প্রবেশমুখগুলোতে ব্যারিকেড দেওয়া ছিল। বিকেলের দিকে ওই সড়কে যান চলাচল শুরু হলেও আজ (শুক্রবার) সকালে সেখানে আবারও ব্যারিকেড বসেছে; বন্ধ হয়েছে যান চলাচল।  

নয়াপল্টন এলাকায় ঢুকতে গেলে পুলিশের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। ওই এলাকায় বসবাসরতদের ঢুকতে দেওয়া হলেও তাদের মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপও চেক করছে পুলিশ। 

পুলিশ বলছে, ঊর্ধ্বতন নির্দেশনায় এই ব্যারিকেড দেওয়া হয়েছে। এই এলাকায় যদি কারও বাসা থাকে, তাদের আমরা ঢুকতে দিচ্ছি, এর বাইরে কেউই ঢুকতে পারবে না। 

সকাল ১০টায় বিজয়নগর, নাইটিঙ্গেল মোড় এবং ফকিরাপুল মোড় ঘুরে এ চিত্র দেখা যায়। ব্যারিকেড দেওয়া এলাকায় দোকানপাটও বন্ধ রয়েছে। 

মো. সজিব মিয়া বেসরকারি একটি প্রতিষ্ঠানে গাড়িচালক হিসেবে কাজ করেন। পল্টন এলাকায় অফিস হওয়ায় বিপাকে পড়েছেন তিনি। পুলিশের সঙ্গে তার কোম্পানির এমডির সাথে মোবাইলে কথা বলিয়ে ছাড় পান তিনি। তারপরও সজিব মিয়ার মোবাইলের মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ চেক করে ওই এলাকায় তাকে ঢুকতে দেওয়া হয়েছে।  

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল হাসান জানান, ওপর থেকে নির্দেশনা আছে এই এলাকায় কাউকে ঢুকতে দেওয়া যাবে না। তারপরও আমরা ওই এলাকায় বসবাসরত বা যৌক্তিক কারণে কেউ এলে তাকে আমরা ঢুকতে দিচ্ছি। এক্ষেত্রে পুলিশ সদস্যরা কাউকে সন্দেহজনক মনে হলে চেক করছে।

ব্যারিকেড প্রসঙ্গে তিনি বলেন, গতকাল রাত থেকেই ব্যারিকেড দেওয়া হয়েছে। আজকে ছাড়ার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারছি না। 

এমএসএম / এমএসএম

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে

এক মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর আশা

ব্রুনাইয়ের সুলতানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

শ্রমিক অসন্তোষ : শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ফের চীন মৈত্রী সিগন্যাল অবরোধ ক‌রে‌ছেন শেকৃবির শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আজ থেকে চার দিন সারাদেশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে

সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে

গ্যাস উৎপাদন বাড়াতে ৫ বছরে শতাধিক কূপ খনন করতে চায় সরকার

এইচএসসির সম্পূরক পরীক্ষা নিয়ে আজ আসতে পারে বিজ্ঞপ্তি

৪ ঘণ্টা এগিয়ে ১১টাতেই শুরু গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের সভা

ঢাকায় আসতে পারেন মালয়ে‌শিয়ার প্রধানমন্ত্রী