মানুষের এই সংকটে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান নিখিলের
কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সমাজের বিত্তশালীদের উদ্দেশ্যে বলেছেন, মানুষের এই দুঃসময়ে আসুন আমরা মানব সেবার জাগরণ সৃষ্টি করি। মানুষের পাশে দাঁড়াই, অসহায়-দুস্থদের সেবা করি।
বুধবার (১৪ জুলাই) রবীন্দ্র সরবর, ধানমন্ডিতে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে ৫০০ অসহায়-দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী (রান্না করা খাবার, চাল, ডাল, তেল, আলু) বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, করোনার এই মহাসংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নেতৃত্বে যুবলীগ মানুষের সেবা করে যাচ্ছে।
তিনি যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, করোনার এই সংকটে যুবলীগের নেতা-কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে।করোনা যতদিন থাকবে ততদিন যুবলীগ রেশনিং কার্ডের মাধ্যমে ত্রাণ সহায়তা প্রদান করে যাবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ, ডা. খালেদ শওকত আলী, মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, মো. জহির উদ্দিন খসরু, এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবদুল মুকিত চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক এড. মুক্তা আক্তার, উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দী, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, উপ-তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক এন আই আহমেদ সৈকত, সহ-সম্পাদক বাবলুর রহমান বাবলু, কামরুল হাসান লিংকন, কার্যনির্বাহী সদস্য ইঞ্জি. মুক্তার হোসেন চৌধুরী কামাল, এড. শওকত হায়াত, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সহ-সভাপতি আহমদ উল্লাহ মধু, নাজমুল হোসেন টুটুল, কামাল উদ্দিন খান, সৈয়দ আহমেদ, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আলতাফ হোসেন, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদ শাহজালাল রিপন, সহ-সম্পাদক হাবিবুর রহমান পারভেজ, সদস্য এম আর মিঠু, এ আর বাচ্চু, ১৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হরি চরণ রবিন দাস, সাধারণ সম্পাদক ফারহান কবির তন্ময়সহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন
এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন
জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম
‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’
সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের