নির্বাচনে জালিয়াতির কথা শুধু বাংলাদেশে না, যুক্তরাষ্ট্রেও বলা হয় : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশে কাজ করা কূটনীতিকদের অযাচিত মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের যেকোনো ইস্যুতে অযাচিত মন্তব্য বা হস্তক্ষেপ করবেন না। নির্বাচনে জালিয়াতি হয়েছে এই কথা শুধু বাংলাদেশে বলা হয় না, যুক্তরাষ্ট্রেও বলা হয়। সেখানে এখনো আরেকপক্ষ নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ করে যাচ্ছে।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা উপকমিটির প্রস্তুতি সভায় একথা বলেন সেতুমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, বন্ধুত্বটা নষ্ট করবেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ। বাংলাদেশের আদালত পাড়া নিয়ে কথা বলেন- নিজের দেশের কী অবস্থা। আয়নায় নিজেদের চেহারা আগে দেখুন। কারও ফরমায়েশ কারও হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।
প্রীতি / প্রীতি
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা