বেগম রোকেয়া দিবস আজ
আজ বেগম রোকেয়া দিবস। এ দিবসটি সরকারিভাবে পালিত একটি জাতীয় দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি উদযাপনে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়েও গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি । এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দেশের পাঁচজন নারীকে ‘রোকেয়া পদক’ দেওয়া হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এসময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা উপস্থিত থাকবেন।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। সে সময় মুসলিম সমাজে মেয়েদের লেখাপড়া শেখানোর প্রচলন ছিল না। এমন অবস্থায়ও পরিবারের অগোচরে বেগম রোকেয়া চারটি ভাষায় লেখা ও পড়ায় সিদ্ধহস্ত হন। পরবর্তীতে বিয়ের পরে স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের উৎসাহে তিনি লেখাপড়ার প্রসার ঘটান। বেগম রোকেয়া ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মারা যান।
বেগম রোকেয়া ২০০৪ সালে বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি’ জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। তার উল্লেখযোগ্য রচনা হলো-মতিচূর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধ-বাসিনী।
এবার যে ৫ জন নারী বেগম রোকেয়া পদক পাচ্ছেন তারা হচ্ছেন- চট্রগ্রাম জেলার প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), সাতক্ষীরা জেলার ফরিদা ইয়াসমিন, নড়াইল জেলার ড. আফরোজা পারভীন, ঝিনাইদহ জেলার নাছিমা বেগম ও ফরিদপুর জেলার রহিমা খাতুন। পদক প্রাপ্তদের প্রত্যেককে আঠারো ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণ নির্মিত একটি পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র প্রদান করা হবে।
প্রীতি / প্রীতি
জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
উচ্ছেদকৃত জায়গায় মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হবে
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা
কেএনএফের পোশাক তৈরিতে অর্থায়ন, নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
ইয়াবার তথ্য ফাঁস সন্দেহে হত্যা, অটোরিকশা বিক্রি করে টাকা ভাগাভাগি
শিক্ষকদের চাকরি জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
পানি সহযোগিতা নিয়ে কমিটি : ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা
দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩