বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার
যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
জাতীয় মসজিদের অদূরে পল্টন, দৈনিক বাংলা ও গুলিস্তান মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। বায়তুল মোকাররমের উত্তর গেট ও পশ্চিম পাশে অবস্থান করছেন র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বায়তুল মোকাররমের উত্তর ও পশ্চিম গেটের ভেতরেও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।
বায়তুল মোকাররম এলাকায় দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, বায়তুল মোকাররমে কোনো ধরনের ঘোষিত কর্মসূচি নেই। তারপরও মুসল্লিদের নিরাপত্তার কারণে অবস্থান নেওয়া হয়েছে। এদিকে, এ এলকায় আজ দোকানপাট প্রায় বন্ধ, পথচারীদের চলাচলও সীমিত দেখা গেছে।
প্রীতি / প্রীতি
জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
উচ্ছেদকৃত জায়গায় মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হবে
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা
কেএনএফের পোশাক তৈরিতে অর্থায়ন, নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
ইয়াবার তথ্য ফাঁস সন্দেহে হত্যা, অটোরিকশা বিক্রি করে টাকা ভাগাভাগি
শিক্ষকদের চাকরি জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
পানি সহযোগিতা নিয়ে কমিটি : ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা
দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩