ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

গোলাপবাগ মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১২-২০২২ বিকাল ৫:২৭

আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। গণসমাবেশ কাল শুরু হওয়ার কথা থাকলেও গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতির খবর পাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে জড়ো হতে শুরু করেছেন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। 

বিকেল থেকে বিএনপি নেতাকর্মীরা শনিবারের সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অবস্থানরত নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ১০ ডিসেম্বর বিএনপিকে রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশের অনুমতি দেয়া হয়েছে। সমাবেশের জন্য বিএনপিকে দেয়া পূর্বের ২৬টি শর্ত বহাল থাকবে। 

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান,  গণসমাবেশ শনিবার বেলা ১১টায় শুরু হবে। এই গণসমাবেশ থেকে সরকার পতনে ১০ দফা দাবি ঘোষণা করা হবে।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন