ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ঢাকার রাস্তা থেকে হঠাৎ উধাও বাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১২-২০২২ দুপুর ১১:৫১

বিএনপির সমাবেশ ঘিরে চাপা উত্তেজনার মধ্যে আজ (শনিবার) সকাল থেকেই ঢাকার রাস্তা থেকে বাস উধাও হয়ে গেছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা ও সিএনজিচালিত অটোরিকশা চললেও অন্যান্য দিনের চেয়ে সেগুলোর সংখ্যাও কম। 

সকালে আসাদগেট, মোহাম্মদপুর, সংসদ মোড়, প্রগতি সরনি এলাকা ঘুরে দেখা যায় এসব এলাকায় বাস প্রায় চলছেই না। সকালে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যারা বাসা থেকে বের হয়েছেন তাদের পড়তে হয়েছে বিপাকে। ঘণ্টাখানেক অপেক্ষা করে একটি বাসের দেখা মিলছে। অবশ্য রাস্তায় মানুষের সংখ্যাও অন্যান্য দিনের চেয়ে কম।   

সাইনবোর্ড, মাতুয়াইল, রায়েরবাগ, শনির আখড়া এবং যাত্রাবাড়ীতেও একই চিত্র দেখা গেছে। বাস না পেয়ে এসব এলাকাতে অনেককে ভ্যানে চড়েও গন্তব্যে যেতে দেখা গেছে।আসাদগেট মোড়ে কথা হয় বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী সোলাইমান হকের সঙ্গে। তিনি বলেন, আধাঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি। কিন্তু কোনো বাস পাইনি। আমাদের মতো আজ যাদের অফিস খোলা তারা তো বিপদে পড়ে গেলাম।  

ঢাকায় বাস বন্ধের কোনো সিদ্ধান্ত নেই। মালিকরা হয়তো আতঙ্কের কারণে গাড়ি কম চালাচ্ছেন।বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ একই স্থানে অপেক্ষা করছিলেন ফারজানা ইয়াসমিন। তিনি বলেন, রাস্তায় নেমে শুনছি বাস নাকি নেই। মানুষের নানা ধরনের প্রয়োজন থাকে। আজ সারাদিন বাস না পেলে তো ভোগান্তির মাত্রা বেড়ে যাবে।রায়েরবাগে কথা হয় অফিসগামী শরিফুল ইসলামের সাথে। মতিঝিলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। শরিফুল  বলেন, আধা ঘণ্টা দাঁড়িয়ে আছি কিন্তু কোনো বাসই পাচ্ছি না।

বাস না থাকায় মানুষকে বিকল্প হিসেবে সিএনজিচালিত অটোরিকশা, মোটর সাইকেল, রিকশার ওপর নির্ভর করতে হচ্ছে। শনির আখড়ায় কথা হয় হাছান নামের আরেকজন চাকরিজীবীর সাথে। তিনি বলেন, আমার অফিস কারওয়ান বাজার। অনেক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাচ্ছি না। 

মোটরসাইকেল রাইড শেয়ার করেন রাকিবুল। তিনি বলেন, রামপুরা থেকে মিরপুর, শেওড়াপাড়া হয়ে আসাদগেট এসেছি। কিন্তু রাস্তায় হাতেগোনা দুই-একটা ছাড়া কোনো বাসের দেখা পাইনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অলস দাঁড়িয়ে আছে বাস , বাস না থাকায় মানুষকে বিকল্প হিসেবে সিএনজিচালিত অটোরিকশা, মোটর সাইকেল, রিকশার ওপর নির্ভর করতে হচ্ছে।  

বাইক চালক সুমন বলেন, বাস না থাকায় আজকে রাস্তায় বাইক চলছে বেশি। অন্যান্য দিন মোড়ে মোড়ে বাইক দেখা গেলেও আজ তার সংখ্যা কম। কারণ বেশিরভাগই রাইডে আছে।

এমএসএম / এমএসএম

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

দোকানে মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক

রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে আজ

২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র

স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বাংলাদেশে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু

ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮০