ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

রাজধানীতে সীমিত আকারে বাস চলাচল শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১২-২০২২ বিকাল ৭:৫১

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে অনেকটা ভীতির মধ্যে থেকে বাস মালিকরা রাজধানী এবং রাজধানীর বাইরে বাস চালানো বন্ধ রেখেছিলেন। তবে সমাবেশ শেষ হওয়ার পর তারা সিদ্ধান্ত নিয়েছেন, যাত্রী অনুপাতে বাস চালাবেন। এর ফলে রাজধানীর সড়কে সীমিত আকারে বাস চলাচল শুরু হয়েছে। 

শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পল্টনের নাইটিংগেল মোড়ে আকাশ পরিবহনের বাস চলাচল করতে দেখা যায়। তবে বাসে খুব কম সংখ্যক যাত্রী দেখা গেছে।

এদিকে বাস মালিক এবং সমিতির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার (১১ ডিসেম্বর) সকালের মধ্যে বাস চলাচল স্বাভাবিক হবে।

রাজধানীতে চলাচলকারী রাইদা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মকবুল হোসেন পাটোয়ারী  বলেন, আমরা কখনোই মালিকদের বাস না চালানোর সিদ্ধান্ত জানাইনি। মালিকরা ভীত হয়ে রাস্তায় বাস নামাননি। সমাবেশ শেষ হওয়ার পর আমরা তাদেরকে আবারও অনুরোধ করেছি, যেন বাস চালানো শুরু করে।

তিনি আরও বলেন, সারাদিন যেহেতু রাজধানীতে যাত্রী একেবারেই কম ছিল, তাই আমরা বাস চালাতে পারিনি। সন্ধ্যায় যাত্রী বাড়ার সঙ্গে সঙ্গে মালিকরা বাস চালাতে আগ্রহী হচ্ছেন।

মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, আমি সারাদিন বাসস্ট্যান্ডে ছিলাম। কোনো যাত্রীকে দেখিনি টিকিট কাটতে আসতে। সন্ধ্যার পর থেকে কিছু যাত্রী রাতে গন্তব্যে যাওয়ার জন্য আসছেন। পর্যাপ্ত সংখ্যক যাত্রী হলে রাতে ঢাকা থেকে বাস ছেড়ে যাবে। আশা করি রোববার সকালের মধ্যে বাস চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে

এক মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর আশা

ব্রুনাইয়ের সুলতানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

শ্রমিক অসন্তোষ : শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ফের চীন মৈত্রী সিগন্যাল অবরোধ ক‌রে‌ছেন শেকৃবির শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আজ থেকে চার দিন সারাদেশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে

সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে