নানা আয়োজনে কুবিতে মানবাধিকার দিবস পালিত
নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগ।
রবিবার (১১ ডিসেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালির মাধ্যমে এ দিনটি উদযাপন করা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের নানা সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবন এসে এই র্যালিটি শেষ হয়। এরপর আলোচনা সভা ও কেক কেটে এ দিবসটি উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের প্রধান ড. মুহাম্মদ হাবিবুর রহমান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী সহ আইন বিভাগ ও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'মানবাধিকার দিবসকে শুধু পালন করলে হবে না ব্যাক্তি ও কর্মজীবনে সর্বত্র এর চর্চা করতে হবে। মানবাধিকার রক্ষা করতে গিয়ে আবার প্রাণী অধিকার ক্ষুন্ন করা যাবে না।'
উল্লেখ্য , ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে।
প্রীতি / প্রীতি
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা