বিএনপির ১০ দফা সংবিধানকে কবর দেওয়ার ষড়যন্ত্র : ইনু
বিএনপির ১০ দফা সংবিধানকে কবর দেওয়ার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। রোববার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, ‘বিএনপির ১০ দফা হলো দুর্নীতিবাজ, চিহ্নিত জঙ্গি ও রাজাকারদের মুক্তি আবদারের দলিল। এই ১০ দফা মিথ্যার দলিল, চক্রান্তের ও অপরাধীদের রক্ষার দলিল।’
বিএনপির ১০ দফাকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘এই ১০ দফা দিয়ে বিএনপি আরেকবার প্রমাণ করলো তারা দেশটাকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চায়। অস্বাভাবিক সরকার গঠনের রাজনীতিতেই থেকে গেল তারা। কোন আদালতই তারা মানেন না।’
জাসদ সভাপতি বলেন, ‘বিএনপি যাদের আলেম বলছে তারা কেউই আলেম নন, আলেম হবার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। যারা কারাগারে আছে তারা, ধর্ষক, জঙ্গি, সন্ত্রাসী ও খুনি।’
অর্থ পাচার নিয়ে ১০ দফায় যে প্রস্তাব দেওয়া হয়েছে তা হাস্যকর মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে অর্থ পাচার করেছে। সেই অর্থের এক অংশ ইতোমধ্যে ফেরত এসেছে।’
তিনি বলেন, ‘বিএনপির ১০ দফায় বৈশ্বিক সংকট নিয়ে কিছু নেই। তাদের কাছে সবই সম্ভব। এত সমালোচনার পরেও তাদের বগলে জামায়াত যুদ্ধাপরাধীরা আছে।’
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন