পদত্যাগে বিস্ময় প্রকাশ করেছেন স্পিকার : রুমিন
পদত্যাগপত্র জমা নেওয়ার সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বিস্ময় প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা। রবিবার (১১ ডিসেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির দলীয় পাঁচ সংসদ সদস্য। এ সময় স্পিকার কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন বলে জানান সদ্য পদত্যাগ করা সংসদ সদস্য রুমিন।
স্পিকারের কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, স্পিকার কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন। সবকিছু সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। পরে রুমিন ফারহানা সাংবাদিকদের পদত্যাগপত্র পড়ে শোনান।
পদত্যাগপত্রে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে চরম স্বৈরশাসন চলছে। সরকারের গণতন্ত্র ও গণবিরোধী কার্যকলাপে গণতন্ত্রহীনতা, বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের ওপর দমন-পীড়ন, গণগ্রেফতার, গুম, হত্যা, বাক-স্বাধীনতা হরণ, ভোটাধিকার ও মানবাধিকার হরণ সর্বোপরি মহান জাতীয় সংসদকে অকার্যকর করার প্রতিবাদে ও জনস্বার্থের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী এ সংসদের সদস্যের পদ থেকে পদত্যাগ করেছি।
একইসঙ্গে, এ সংসদ বাতিলের গণদাবির সঙ্গে একমত পোষণ করছি। দলীয় সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্বেচ্ছায়, সুস্থ শরীরে, স্থির মস্তিষ্কে, অন্যের বিনা প্ররোচনায় গভীরভাবে চিন্তা ও বিবেচনার পর অদ্য ১০ ডিসেম্বর ২০২২ তারিখে সংসদের যার যার আসন থেকে পদত্যাগ করলাম।
স্পিকারের কাছে সশরীর পদত্যাগপত্র দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত আসনের রুমিন ফারহানা। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ বিদেশে থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার অসুস্থ থাকায় সশরীরে পদত্যাগপত্র দেননি। এই সংসদের মেয়াদ এক বছরের বেশি সময় বাকি।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন